আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি হচ্ছে সাপ। যখনই সুযোগ পাবে তখনই ছোবল মারবে। তাই সব সময় সতর্ক থাকতে হবে। নির্বাচনের আগ পর্যন্ত আমরা রাজপথে থাকব, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিহত করব জনগণকে সঙ্গে নিয়ে।
আজ সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচনে আসুন উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, নির্বাচনে না আসলে কতগুলো দল হাওয়ায় মিলিয়ে গেছে আপনারাও হাওয়ায় মিলিয়ে যাবেন।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ অতীতে যেভাবে আপনাদের প্রতিহত করেছে এখনো প্রতিহত করবে।
মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের রোগমুক্তি কামনা করে ড. হাছান মাহমুদ বলেন, আমি তাদের রোগমুক্তি কামনা করি কারণ তারা সুস্থ হয়ে আমাদের বিরুদ্ধে বক্তব্য দিক আমরা সেটা চায়। আমাদের সরকার তিনটি টিকা দিয়েছে এখন আবার এক্সটা ডোজ দিচ্ছে। আমরা বিএনপি নেতাদের জন্য এক্সটা ডোজ রেখেছি আপনাদের দরকার হলে এটা নেন।
তিনি বলেন, জেল থেকে বের হওয়ার পর ফখরুল ও আব্বাসের সুর একটু পাল্টেছে। তারা বলেছেন, আমরা সরকারকে ধাক্কা দিতে চাই না। কারণ, ধাক্কা দিতে গিয়ে তারা নিজেরাই পড়ে গিয়েছে সেজন্য এখন তারা লাইনে এসেছে।
আগামী নির্বাচন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, অবশ্যই আগামী বছরের শুরুতে এদেশে একটি সুষ্ঠু-অবাধ নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করুন। জনপ্রিয়তা যাচাই করুন।
তিনি বলেন, আমরা ২৫টি দেশকে পেছনে ফেলে জিডিপিতে ৩৫তম অর্থনীতির দেশ হয়েছি। আর পারচেজিং পাওয়ার প্যারিটিতে (পিপিপি) ৩১তম হয়েছি। এগুলো তাদের পছন্দ হয়নি। পদ্মা সেতু তাদের পছন্দ হয়নি। তারা বলেছিল পদ্মা সেতু করতে পারবে না আওয়ামী লীগ কিন্তু এখন তারা গোপনে পদ্মা সেতুর ওপারে যায়। আর ওপারে গিয়ে আমাদের বিরুদ্ধে বক্তব্য দেয়।
আরও পড়ুনঃ মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করার মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার সমাপ্তি







Pingback : গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ - tathyasangjog
Pingback : অসুস্থ রাজনীতির জন্য বিএনপিকে হাসপাতালে পাঠানো হবে: ওবায়দুল কাদের - tathyasangjog
Pingback : "মডেল মসজিদ মানুষকে ধর্মের নামে বিভ্রান্তি দূর করতে সহায়তা করবে" - tathyasangjog
Pingback : পাইলট স্বামীর মতো বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন কো-পাইলট অঞ্জু - tathyasangjog
Pingback : বাংলাদেশকে আরও সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চায় আমেরিকা: স্বরাষ্ট্রমন্ত্রী - tathyasangjog
Pingback : সেনেগালে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯ - tathyasangjog
Pingback : "দেশে আর কোনো দিন খাদ্য সংকট হবে না" - tathyasangjog
Pingback : বন্ধ হচ্ছে জেএসসি-জেডিসি পরীক্ষা - tathyasangjog
Pingback : চিকিৎসাখাতে অগ্রগতির কারণে গড় আয়ু বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী - tathyasangjog
Pingback : দিনাজপুরে বাসের ধাক্কায় নিহত ২ - tathyasangjog
Pingback : অস্ট্রেলিয়ার পর লঙ্কাবধ করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল - tathyasangjog