বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি দাম নিয়ন্ত্রণে আসন্ন রমজান মাসে একসঙ্গে পুরো মাসের পণ্য না কেনার জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের ৫ম সভাশেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ আহ্বান জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান মাস শুরু হওয়ার আগের সাত দিন ক্রেতারা যে উপচেপড়ে, সেটি একটু দয়া করে আপনারা (সাংবাদিকদের উদ্দেশ্য করে) বলুন, দরকার নেই। কারণ আপনার দোকানে আছে ১০০ কেজি পণ্য। এখন ১০ জনে গিয়ে প্রত্যেকে ১০০ কেজি করে কিনতে চায়। তখন মনে হবে যে আর্টিফিশিয়াল (কৃত্রিম)।
তিনি বলেন, এক মাসেরটা নিয়মিত কিনলে পরে এ চাপটা হয় না। এটি কিন্তু একটি বড় ধরনের ঝামেলা। আমরা সব সময় লক্ষ করছি রমজানের প্রথম সাত দিনেই বেশি রকম সংকট দেখা দেয়। তারপর দেখা যায় বাজার স্বাভাবিক হয়ে আসছে। এটি একটু আপনারা দয়া করে বলুন যে ওনারা (ভোক্তারা) যেন তড়িঘড়ি না করেন। রমজান মাসের আগেই সব কিনে নিতে হবে? রমজান মাসে আমার ৩০ কেজি পেঁয়াজ লাগবে, একবারেই যদি কিনে ফেলি! সেখানে তো সমস্যা হবেই।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সব মানুষ যদি একদিনেই মনে করে সব কিনে ফেলবে, তাহলে কীভাবে হবে? সাপ্লাইটা তো ঠিক রাখতে হবে। এটা একটা পজিটিভ মেন্টালিটি যে, হুট করে কেনার দরকার নেই। এটা সারা মাস ধরেই পাওয়া যাবে। আপনারা এক মাসের জিনিসটা একসঙ্গে কিনবেন না; এটা একটা বড় সমস্যা। আর আমরা সার্বিক চেষ্টা করছি, যাতে করে রোজার মাসে আমাদের সেই সমস্যা না হয়।
এছাড়াও তিনি বলেন, এদিনের বৈঠকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজারে পণ্যের দাম ও ঋণপত্র (এলসি) খোলার সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। রমজানকেন্দ্রীক পণ্যের মজুত পরিস্থিতি, আমদানি, রমজানে পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করা ও ব্যাংক ব্যবস্থাপনা নিয়েও কথা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, রজমান সামনে রেখে আমরা ৭টি বিষয় নিয়ে কথা বলেছি। তাতে করে দেখা যাচ্ছে, মোটামুটি যে অবস্থা আছে, তাতে সমস্যা হওয়ার কথা না। এলসি খোলা নিয়ে সমস্যা আছে, তা নিয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলবো।
আরও পড়ুনঃ নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন







Pingback : সংবিধান সংশোধনের পরিকল্পনা নেই সরকারের - tathyasangjog
Pingback : দেশে খাদ্য নিয়ে হাহাকার নেই: খাদ্যমন্ত্রী - tathyasangjog
Pingback : "সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে" - tathyasangjog
Pingback : ইচ্ছে করলেই কেউ আর এন্টিবায়োটিক কিনতে পারবেন না: স্বাস্থ্যমন্ত্রী - tathyasangjog
Pingback : "ছাপানো কাগজ বেশি সাদা হলে চোখের জন্য ভালো নয়" - tathyasangjog
Pingback : "সতর্ক থাকুন যাতে দেশের অর্থনৈতিক উন্নয়নে কেউ বাধা দিতে না পারে" - tathyasangjog
Pingback : "দেশকে স্বপ্নের ঠিকানায় নিতে ছাত্রলীগ ভূমিকা রাখবে" - tathyasangjog
Pingback : গাইবান্ধা-৫ উপনির্বাচনে বিজয়ী আ.লীগের রিপন - tathyasangjog
Pingback : ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান - tathyasangjog