জীবনযাত্রার মান নিয়ে প্রতিবেদনের জন্য নয়, ‘শিশুকে ব্যবহার’ করে প্রতারণামূলক সংবাদ করার দায়ে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতার নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদে বলা হচ্ছে যে, জীবনযাত্রার মান নিয়ে প্রতিবেদন লেখার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। এ তথ্যটি সম্পূর্ণ ভুল ও বানোয়াট। ওই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে একটা শিশুকে ‘ব্যবহার’ করা এবং তার সঙ্গে ‘প্রতারণা’ করে সংবাদ করার দায়ে।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর জীবনযাত্রার ব্যয় নিয়ে প্রতিদিন বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলছে, কাউকে এসব প্রতিবেদন লেখার জন্য গ্রেফতার করা হয়নি। ওই সাংবাদিক ৯ বছরের একটি শিশুকে ১০ টাকা দিয়েছিলেন এবং নিজের ভাষ্য ওই শিশুকে দিয়ে বলিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এটি অবশ্যই ‘চাইল্ড অ্যাবিউজ ও এক্সপ্লয়টেশন’। দ্বিতীয়ত, মহান স্বাধীনতা দিবসে তিনি বাংলাদেশের স্বাধীনতাকে খাটো করে দেখার চেষ্টা করেছেন। এ ধরনের কার্যকলাপ অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। প্রতিটি নাগরিকের জন্য বাকস্বাধীনতা বজায় রাখার ব্যাপারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু প্রতারণামূলক কাজের মাধ্যমে সামাজিক অস্থিরতা তৈরি করা সৎ সাংবাদিকতার পরিপন্থি।
গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রথম আলো অনলাইনের একটি প্রতিবেদন ফেসবুকে প্রকাশের সময় জাকির হোসেন নামে এক দিনমজুরের উদ্ধৃতি দিয়ে একটি ‘কার্ড’ তৈরি করে। এতে বলা হয়, ‘পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কি করুম? বাজারে গেলে ঘাম ছুটে যায়। আমাগো মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা লাগব।’
সেখানে উদ্ধৃতিদাতা হিসেবে দিনমজুর জাকির হোসেনের নাম থাকলেও, ছবি দেয়া হয় একটি শিশুর। ১৭ মিনিটের মাথায় নিজেদের অবস্থান থেকে পিছু হটে প্রথম আলো। খবরটি সংশোধন করে তারা। কিন্তু ততক্ষণে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।







Pingback : যুক্তরাষ্ট্রে অর্ধশতাধিক টর্নেডোর আঘাতে নিহত ৫ - tathyasangjog
Pingback : ছয় সপ্তাহের আগাম জামিন পেলেন প্রথম আলোর সম্পাদক - tathyasangjog
Pingback : "ডিজিটাল নিরাপত্তা আইনে কিছু ত্রুটি রয়েছে" - tathyasangjog
Pingback : "অপরাধকে ভুল বলে এড়িয়ে যাওয়া যায় না" - tathyasangjog
Pingback : নতুন দেশে বৈদেশিক কর্মসংস্থান অনুসন্ধানে গুরুত্বারোপ করলেন প্রধানমন্ত্রী - tathyasangjog
Pingback : এবার জনপ্রতি সর্বোচ্চ ফিতরা ২৬৪০; সর্বনিম্ন ১১৫ টাকা - tathyasangjog
Pingback : ফ্রান্স সব সময়ই বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার: প্রধানমন্ত্রী - tathyasangjog
Pingback : প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান জামিন পেয়েছেন - tathyasangjog
Pingback : "বাংলাদেশে জটিল সার্জারি পরিচালনার সক্ষমতা অর্জন করেছে" - tathyasangjog
Pingback : একক ভর্তি পরীক্ষায় কোনো বিশ্ববিদ্যালয়ের আপত্তি নেই: শিক্ষামন্ত্রী - tathyasangjog
Pingback : "টিসিবির ফ্যামিলি কার্ড স্মার্ট কার্ডে রূপান্তর করা হচ্ছে" - tathyasangjog
Pingback : সারের কোনরকম সংকট হবে না: কৃষিমন্ত্রী - tathyasangjog