স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সিদ্দিক বাজার এলাকায় ভবনে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের চিকিৎসা সেবা দিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।
আজ মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের দেখেতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখানে (ঢামেকে) প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তী সময় ওয়ার্ডে, আইসিইউতে- যার যেখানে দরকার সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। হাসপাতালের ইমার্জেন্সি সিস্টেমে সব চিকিৎসক ও নার্সকে বার্তা পাঠানো হয়েছে। আমরা আশপাশের সব হাসপাতাল প্রস্তুতরেখেছি। ডাক্তাররাও রেডি আছেন। এখানে সমস্যা হলে বার্ন ইউনিটেও রোগী রাখতে পারবো।
আহতদের অবস্থা তুলে ধরে তিনি বলেন, মাথায় আঘাত পেয়েছে বেশি। রক্তক্ষরণ হয়েছে। কিছুলোক পুরো থেঁতলে গেছে। বার্ন ইউনিটে ৭ জন ভর্তি আছে। দুয়েক জনের ৮০ ভাগ পুড়ে গেছে। অনেকে ক্লিনিকে চিকিৎসা নিয়ে এখন এখানে আসছে। সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ওষুধ যন্ত্রপাতির অভাব নেই।
এদিকে গুলিস্তানের সিদ্দিকবাজারে সাততলা ভবনে বিস্ফোরণে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সাততলা যে ভবনে বিস্ফোরণ ঘটেছে, তার তিনতলা পর্যন্ত পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে স্যানিটারি সামগ্রী আর গৃহস্থালী সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল। বিস্ফোরণে দেয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে বেরিয়ে এসেছে। ভবনের উল্টোদিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের কয়েকটি ভবনও। ঝুঁকিপূর্ণ বিবেচনায় আপাতত উদ্ধার কাজ স্থগিত রয়েছে।
আরও পড়ুনঃ “দেশে যতটুকু গণতন্ত্র আছে, তা শেখ হাসিনার নেতৃত্বেই হয়েছে”







Pingback : গুলিস্তানে বিস্ফোরণে হতাহতের ঘটনায় শোক প্রধানমন্ত্রীর - tathyasangjog
Pingback : গুলিস্তানে বিস্ফোরণে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক - tathyasangjog
Pingback : বিস্ফোরণের ঘটনা নাশকতা কিনা বলা যাচ্ছে না: র্যাব ডিজি - tathyasangjog