৪ হাজার ২৫২ কোটি টাকা ব্যয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৩টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৬৪৫ কোটি টাকা এবং বৈদেশিক অর্থায়ন থেকে ৬০৭ কোটি ৪৫ লাখ টাকা পাওয়া যাবে।
সভা শেষে সংবাদ সম্মেলন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
শ্রমবাজারের অগ্রগতি তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশে ৭ কোটি ৭৮ লাখ কর্মী রয়েছেন। তারমধ্যে ৪২ শতাংশ নারী। বেকারত্বের হার ৩ দশমিক ৬ শতাংশ। আন্তর্জাতিক মানদণ্ডে হিসাব করা হয়েছে, দারিদ্র্যের হার কমেছে। এ ছাড়াও ৩১টি ওয়ার্ডে জরিপে বিয়ে বিচ্ছেদের হার কমেছে। স্কুল থেকে ঝরে পড়ার হার ৬২.৮২ শতাংশ থেকে কমে এখন ৫৮ শতাংশ। কর জিডিপি অনুপাত ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ৭.৯ শতাংশ, ভারত ৭.৮ শতাংশ।
পরিকল্পনামন্ত্রী বলেন, মূল্যস্ফীতি মার্চে সামান্য বেড়েছে এবং ওই মাসেই মূল্যস্ফীতির হার ছিল ৯.৩৩ শতাংশ।
পরিকল্পনামন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর অনুশাসনগুলো হলো: ১. ঘরে কাজ করা নারীদের অর্থনীতিতে জিডিপির হিসাবে আনা। ২. শিক্ষাপ্রতিষ্ঠানে টয়লেটের ব্যবস্থা করতে হবে। ৩. এনজিওগুলোর প্রকল্পের সাইনবোর্ডে সরকারি অনুমোদনের বিষয় উল্লেখ করতে হবে। ৪. ভবিষ্যতে ফসলের জমি প্রকল্পে অধিগ্রহণ করা হবে না। ৫. হাওড়ে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাস্তা নির্মাণ করা যাবে না। ৬. আঞ্চলিক সড়ক টোলের আওতায় আনার নির্দেশ।
আরও পড়ুনঃ মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৩৩ শতাংশ হয়েছে: পরিকল্পনামন্ত্রী







Pingback : "বঙ্গবাজার মার্কেটটি 'অত্যন্ত ঝুঁকিপূর্ণ' ঘোষণা করা হয়েছিল" - tathyasangjog
Pingback : গার্লফ্রেন্ডের সাথে কথা বলায় বন্ধুকে গুলি করে হত্যা - tathyasangjog
Pingback : সারাক্ষণ ক্ষুধার্ত লাগে? ভুলেও এই লক্ষণগুলি উপেক্ষা করবেন না - tathyasangjog