অস্ট্রেলিয়ার টেলিকমিউনিকেশন খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান অপটাসের মাধ্যমে দেশটির জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করা হয়েছে। এই তথ্য চুরির ঘটনাকে অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে বড় ‘সাইবার হামলা’বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা।
এ বিষয়ে অস্ট্রেলিয়ার টেলিকম খাতের দ্বিতীয় বৃহত্তম প্রতিষ্ঠানটি জানায়, তাদের সাবেক ও বর্তমান অনেক গ্রাহকের তথ্য চুরি হয়েছে। এর মধ্যে রয়েছে নাম, জন্মতারিখ, ফোন নাম্বার, ই-মেইল ঠিকানা, পাসপোর্ট নাম্বার এবং ড্রাইভিং লাইসেন্স নাম্বার প্রভৃতি। তবে মেন্ট বিষয়ক তথ্য ও অ্যাকাউন্ট পাসওয়ার্ড হ্যাক হয়নি বলে দাবি করেছে অপটাস। তারা ঘটনাটির তদন্ত করছে এবং পুলিশ, আর্থিক প্রতিষ্ঠান ও সরকারের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাকে বিষয়টি জানিয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এত বড় চুরির ঘটনাটি অস্ট্রেলিয়ার বাইরে থেকেই সংঘটিত হয়েছে।
গ্রাহকদের তথ্য চুরির ঘটনায় গত শুক্রবার দুঃখপ্রকাশ করেছেন অপটাসের প্রধান নির্বাহী কেলি বায়ের রোজমারিন। তিনি এটিকে ‘নিখুঁত হামলা’ আখ্যায়িত করে বলেছেন, এমন ঘটনা ঠেকাতে না পারায় আমরা খুবই হতাশ।
আরও পড়ুনঃ ঘোষণার ৩ ঘণ্টা আগেই মারা যান রানি এলিজাবেথ
এদিকে অস্ট্রেলীয় সরকার বলেছে, যাদের পাসপোর্ট বা লাইসেন্স নাম্বার চুরি হয়েছে তাদের পরিচয় চুরি বা প্রতারণার ঝুঁকি রয়েছে। এমন লোকের সংখ্যা প্রায় ২৮ লাখ।
গত শনিবার নিজেকে হ্যাকার দাবি করা এক ব্যক্তি একটি অনলাইন ফোরামে কিছু নমুনা প্রকাশ করেন এবং অপটাস থেকে ক্রিপ্টোকারেন্সিতে ১০ লাখ ডলার মুক্তিপণ দাবি করেন। এই অর্থ পরিশোধের জন্য প্রতিষ্ঠানটিকে এক সপ্তাহ সময় দেওয়া হয়। তা না হলে চুরি করা তথ্য বিক্রির হুমকি দেন ওই ব্যক্তি।
তদন্তকারীরা এখনো সেই ব্যক্তির দাবির বিষয়টি যাচাই করে দেখতে পারেনি। তবে কিছু বিশেষজ্ঞ দাবি করেছেন, প্রকাশিত কিছু নমুনা তাদের কাছে সত্য মনে হয়েছে।







Pingback : ওয়ানপ্লাস ১০ প্রো এর ফিচারগুলো জেনে নিন - tathyasangjog
Pingback : ভারতে স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোনের ফিচার - tathyasangjog
Pingback : ইনস্টাগ্রামে ‘প্যারেন্টাল সুপারভিশন টুল’ আনল মেটা - tathyasangjog
Pingback : সিস্টেম মুছে দেওয়া ম্যালওয়্যার আবিষ্কার ইউক্রেইনে - tathyasangjog
Pingback : ভিভো ওয়াই০১ এর ফেস ওয়েক ফিচার সম্পর্কে জেনে নিন - tathyasangjog
Pingback : রেডমি নোট ১১ প্রোর ফিচারগুলো সম্পর্কে জেনে নিন - tathyasangjog
Pingback : ৭০ বছর আগেকার ৭০০ সিসির গাড়ি ফের লঞ্চ করতে চলেছে রয়্যাল এনফিল্ড - tathyasangjog
Pingback : দূরবর্তী নক্ষত্রের ছবি প্রকাশ করল নাসার জেমস ওয়েব টেলিস্কোপ - tathyasangjog
Pingback : মাত্র ৩৮,০০০ টাকায় ইলেকট্রিক বাইক! - tathyasangjog
Pingback : ভারতের প্রথম অল-হাইড্রোজেন ইলেকট্রিক যানের বিশেষত্ব জানেন? - tathyasangjog
Pingback : পকেটে নিয়েই ঘোরা যাবে এ সি - tathyasangjog