র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর সক্ষমতা বৃদ্ধির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে চোলেটের বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “তিনি (মোমেন) তাদের (র্যাব) সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মার্কিন সমর্থন চেয়েছেন।
চোলেট মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেনের সিনিয়র নীতি উপদেষ্টা হিসাবে কাজ করেন। তিনি বৈঠকে সাত সদস্যের মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন পক্ষ র্যাবের উন্নত কর্মক্ষমতা স্বীকার করেছে। তবে বাহিনীর টেকসই সংস্কারের উপর জোর দিয়েছে। র্যাব এখন ওয়াশিংটন কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞার অধীনে রয়েছে।
মোমেন বলেন, র্যাব আইন প্রয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বাহিনী এবং বছরের পর বছর ধরে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে।
আর্থ-সামাজিক খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে নির্ধারিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের উদার বিনিয়োগ নীতির সদ্ব্যবহার করার পরামর্শ দেন।
সাত সদস্যের আন্তঃসংস্থা মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বদানকারী চোলেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে প্রাতঃরাশ বৈঠক করেন।
বৈঠকে তারা রোহিঙ্গা পরিস্থিতি, ইউক্রেন সংকট, বাণিজ্য ও বিনিয়োগ এবং অধিকার সংক্রান্ত বিষয়সহ দ্বিপাক্ষিক ও পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বৈঠকে সংবাদপত্রের স্বাধীনতা, জাতীয় নির্বাচনসহ অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়।
চোলেট এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গাকে উদারভাবে আতিথ্য করার জন্য বাংলাদেশের প্রশংসা করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা ও পদক্ষেপ অব্যাহত রাখার আশ্বাস দেন।
মার্কিন পক্ষ আন্তর্জাতিক আদালতে চলমান ফৌজদারি বিচার ব্যবস্থাকে সমর্থন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে তার সমর্থনের জন্য ধন্যবাদ এবং ভাসানচরে তাদের মানবিক উদ্যোগ জোরদার করার জন্য অনুরোধ জানিয়েছে। বাংলাদেশ রোহিঙ্গা সংকটের দ্রুততম টেকসই সমাধান এবং তাদের প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়েছে।
রাশিয়া-ইউক্রেন সংঘাতের বিষয়ে, বাংলাদেশ শান্তিপূর্ণ উপায়ে যেকোনো বিরোধ নিষ্পত্তির বিষয়ে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে।
বৈশ্বিক খাদ্য ও তেল সংকট এবং পারস্পরিক বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে জীবনযাত্রার বর্ধিত ব্যয় থেকে উদ্ভূত অর্থনৈতিক সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
পূর্বের নিউজ : তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প; মৃতের সংখ্যা ৩৬ হাজার ছাড়াল







Pingback : রাজধানীতে মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ৪৯ - tathyasangjog
Pingback : বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় আমেরিকা: পররাষ্ট্রমন্ত্রী - tathyasangjog
Pingback : দেশকে রক্ষায় সশস্ত্র বাহিনীকে সক্ষম করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী - tathyasangjog
Pingback : "নতুন শিক্ষাক্রমে শ্রেণি কক্ষে ৫ দিন পাঠদান করা হবে" - tathyasangjog
Pingback : "পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে আছে খাদ্য আইন" - tathyasangjog
Pingback : "ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার ৯০ শতাংশ কমানো হবে" - tathyasangjog
Pingback : নিত্যপণ্যের দাম কমানোর সংস্কৃতি চালু করতে ব্যবসায়ীদের প্রতি তথ্যমন্ত্রীর আহ্বান - tathyasangjog
Pingback : ফ্রান্সের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর - tathyasangjog
Pingback : বাজারে আসছে আইফোন ১৫ - tathyasangjog