আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির প্রতি প্রশ্ন তুলেছেন, রাষ্ট্র মেরামতের রূপরেখা তৈরি করছেন, ঘোষণা দেবেন।’ এটা বিএনপি তৈরি করবে? যাদের হাতে ১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্টের রক্তের দাগ, তারা করবে রাষ্ট্র মেরামত? বঙ্গবন্ধুর খুনীদের মুক্তি দিতে যারা আমাদের সংবিধান সংশোধন করেছে। ৫ বার যারা দুর্নীতিতে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে, তারা করবে রাষ্ট্র মেরামত?
আজ বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলনে বক্তব্য দিতে এ প্রশ্ন করেন কাদের।
তিনি বলেন, যারা আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, যারা দণ্ডিত হয়েছে, তারা করবে রাষ্ট্র মেরামত। মুচলেকা দিয়ে লন্ডনে চলে গেছেন, তিনি হবেন আপনাদের নেতা? ১০ ডিসেম্বরের পর নাকি খালেদা জিয়া দেশ চালাবেন, কোথায় গেল সেই অহংকার। বাংলাদেশের জনগণ আপনাদের দম্ভ চুর্ণ-বিচুর্ণ করে দিয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা ঝুঁকি নিয়ে কাজ করছেন। এত ঝুঁকিপূর্ণ জীবন ৭৫-এর পরে আর কোনো রাজনীতিকের জীবনে হয়নি। তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না।
তিনি বলেন, শেখ হাসিনার অপরাধ, নিজের টাকায় পদ্মা সেতু। ১০০ সেতু একদিনে উদ্বোধন। ১০০ রাস্তা একদিনে উদ্বোধন করবেন। মেট্রোরেল উদ্বোধন হবে, চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল হয়েছে। উন্নয়নের নেত্রী শেখ হাসিনা। এ কারণে বড় জ্বালা, বিএনপির অন্তর্জ্বালা। জ্বালায় জ্বালায় মরেরে। কেন এগুলো হলো, কেন এগুলো করলেন।
আন্দোলনের জন্য যুব মহিলা লীগকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রস্তুত হয়ে যান। আবারও সংগ্রাম, আবারও আন্দোলন মোকাবিলা হবে। নির্বাচনে আবারও মোকাবিলা হবে।
আরও পড়ুনঃ “আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়”







Pingback : "মার্কিন রাষ্ট্রদূত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেলে অনেক ভালো হতো" - tathyasangjog
Pingback : সয়াবিন তেলের দাম ৫ টাকা কমলো - tathyasangjog
Pingback : রাজধানীতে মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ২৭ - tathyasangjog