Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the convertkit domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/tathyasangjog/domains/tathyasangjog.com/backup.tathyasangjog.com/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rank-math domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/tathyasangjog/domains/tathyasangjog.com/backup.tathyasangjog.com/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the wp-google-map-plugin domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/tathyasangjog/domains/tathyasangjog.com/backup.tathyasangjog.com/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rank-math domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/tathyasangjog/domains/tathyasangjog.com/backup.tathyasangjog.com/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the gdlr_translate domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/tathyasangjog/domains/tathyasangjog.com/backup.tathyasangjog.com/wp-includes/functions.php on line 6170
নিরবচ্ছিন্ন শিক্ষা অব্যাহত রাখতে সম্ভাব্য সব ব্যবস্থা নিয়েছে সরকার - tathyasangjog
Home > সংবাদ > নিরবচ্ছিন্ন শিক্ষা অব্যাহত রাখতে সম্ভাব্য সব ব্যবস্থা নিয়েছে সরকার

নিরবচ্ছিন্ন শিক্ষা অব্যাহত রাখতে সম্ভাব্য সব ব্যবস্থা নিয়েছে সরকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস এবং যুদ্ধ (রাশিয়া-ইউক্রেন) আমাদের জন্য অনেক বাধা তৈরি করেছে। আমরা এ সম্পর্কে আগে থেকেই সচেতন ছিলাম। তবে আমাদের আরও সতর্ক এবং সাশ্রয়ী হতে হবে। এছাড়া শিক্ষা প্রক্রিয়া অব্যাহত রাখতে পদক্ষেপ নেওয়া উচিত। শিক্ষা ব্যবস্থা যাতে পিছিয়ে না যায় সে জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি।

প্রধানমন্ত্রী আজ তেজগাঁওয়ে তার কার্যালয়ে (পিএমও) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর হাতে ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেন। পরে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানগণ স্ব স্ব বিভাগের ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শেখ হাসিনা বলেন, তাঁর সরকার নতুন প্রজন্মকে উপযুক্ত শিক্ষা প্রদান করে সময়োপযোগী করে প্রস্তুত করতে নতুন প্রযুক্তির উদ্ভাবন ও বিজ্ঞানের অগ্রগতির পাশাপাশি পরিবর্তনশীল বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাকে বহুমাত্রিক করে চলেছে যাতে তারা আধুনিক সমাজে প্রতিযোগিতা করতে পারে।

তিনি বলেন, তরুণরা বাংলাদেশের শক্তি, তাই চতুর্থ শিল্প বিপ্লবের জন্য তাদের যোগ্য হিসেবে প্রস্তুত করা প্রয়োজন। চতুর্থ শিল্প বিপ্লব দরজায় কড়া নাড়ছে এবং বিজ্ঞান ও প্রযুক্তির যুগে তা ডিজিটালাইজড ব্যবস্থায় রূপান্তরিত হবে। চতুর্থ শিল্প বিপ্লবের আবির্ভাবের ফলে দেশে ও বিদেশে দক্ষ জনশক্তির চাহিদা দ্রুত বৃদ্ধি পাওয়ায় তার সরকার দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের শিশুদের শৈশব থেকেই এমনভাবে শিক্ষিত করার উদ্যোগ নিতে হবে যাতে তারা চতুর্থ শিল্প বিপ্লবের সূচনার পর থেকে পরিবর্তনগুলি মোকাবেলা করতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার সারা দেশে ১শ’টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে যেখানে বিদেশী ও স্থানীয় বিনিয়োগ প্রচুর পরিমাণে আসবে এবং বিপুল দক্ষ জনবলের প্রয়োজন হবে।

তিনি বলেন, তিনি বাংলাদেশীদের অদক্ষ জনশক্তি হিসেবে বিদেশে পাঠানোর পক্ষপাতী নন বরং যোগ্য হিসেবে পাঠানোর পক্ষে। তাই, আমরা শিক্ষাকে বহুমাত্রিক (শিক্ষায় বিজ্ঞান, প্রযুক্তি এবং বৃত্তিমূলক মাধ্যম অন্তর্ভুক্ত করে) করছি, যাতে আমাদের দেশ আধুনিক শিক্ষার সুবিধা কাজে লাগাতে পারে।’

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণি থেকে বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ নেয়ার সুযোগ পাচ্ছে যা তাদের ভাগ্য গড়তে সাহায্য করবে কারণ সবাই বিএ এবং এমএ ডিগ্রি নিয়ে বড় পদে যাবে না।

কেউ যেন পরীক্ষায় ফেল না করে সে জন্য শিক্ষার্থীদের লেখাপড়ায় মনযোগী হওয়ার বিষয়ে তাঁর আহবান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী কৃতকার্য শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং অন্যদেরকে পরের বারের জন্য শুভকামনা জানান।

প্রধানমন্ত্রী সন্তানরা কোন বিখ্যাত স্কুলে না পড়লে ভাল শিক্ষা পাবে না অভিভাবকদের এমন মানসিকতা পরিবর্তন করার আহ্বান জানান। তিনি বলেন, যদিও অতীতে দেশের অনেক বিশিষ্ট ব্যক্তি, বিজ্ঞানী, সিভিল সার্ভিস অফিসার এবং নেতারা জেলা স্কুল থেকে বেরিয়ে এসেছেন।

দেশের বহু জ্ঞানী,বিজ্ঞানী, নেতা,পাকিস্তান আমলের বহু সিএসপি অফিসার জেলা স্কুলগুলো থেকে পাশ করেই হয়েছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন,এখন কারও কারও ধারনা এমন যে, মাত্র কয়েকটা স্কুল ভাল, ওখানে না পড়লে ভাল পড়া হয় না। এই যে মানসিকতা এটাও বদলাতে হবে।

প্রত্যেকটা স্কুলেই যেন ভালোভাবে পড়াশোনা হয় সেটা দেখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, সুতরাং, কোন বিদ্যালয়কে অবহেলা করা উচিত নয়। তিনি বলেন, ভাল স্কুলগুলোর ভাল ভাল শিক্ষার্থীদের পড়িয়ে ভাল ফল করাটা সহজ।

আরও পড়ুনঃ দেশে সমাবেশের নামে নাটক করছে বিএনপি: ওবায়দুল কাদের

Leave a Reply