তথ্য সচিবের বাধ্যতামূলক অবসর দেয়ার অন্তর্নিহিত কারণ জানা নেই উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, এ বিষয়ে বলতে পারবে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা সরকারের মধ্যে অতীতেও ঘটেছে, সচিবের মেয়াদ পূর্ণ হওয়ার আগে সরিয়ে দেয়া বা তাকে অবসর দিয়ে অন্যত্র যুক্ত করার ঘটনাও ঘটেছে। এর যথাযথ ব্যাখ্যা একমাত্র জনপ্রশাসন মন্ত্রণালয় দিতে পারবে।
তিনি আরও বলেন, তথ্য মন্ত্রণালয়ের কাজ স্বাভাবিকভাবেই চলছিল। কারণ সব কাজ আমি নিজে তদারক করি, কাজেই যে কারও সঙ্গে আমি কাজ করতে পারি।
আরও পড়ুনঃ বাংলাদেশ-ব্রুনাইয়ের মধ্যে একটি চুক্তি, ৩টি সমঝোতা স্মারক সই
বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের ফলে সারা বিশ্বেই একটি সংকট চলছে। কিন্তু এটিকে সামনে এনে দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে তারা। তবে বিএনপির এই আন্দোলন-আন্দোলন খেলা মোকাবিলা করা কোনো বড় বিষয় নয়।
হাছান মাহমুদ বলেন, টেলিভিশনের মান উন্নয়নের চেষ্টা করছি। অভিনয় শিল্পীদের কথা মাথায় রেখে আমরা প্রজ্ঞাপন জারি করেছি, যাতে বাংলাদেশের বিজ্ঞাপনে বিদেশি শিল্পীদের কাজে লাগানোর লাগাম টানা যায়। এমন কী বিদেশি বিজ্ঞাপনের ডাবিং ব্যবহারেরও লাগাম ধরা হবে। আমাদের দেশে অনেক ভালো ভালো নাটক তৈরি হয়েছে, যা মানুষ উন্মুখ হয়ে দেখতো।
মন্ত্রণালয় সভাকক্ষে টেলিভিশন শিল্পী, পরিচালক, প্রযোজক, কুশলীদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করেন মন্ত্রী।







Pingback : আওয়ামী লীগ জলের স্রোতে ভেসে আসা দল নয়: ওবায়দুল কাদের - tathyasangjog
Pingback : একদিনে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু; শনাক্ত ৮৫৭ জন - tathyasangjog
Pingback : অভিনেতা মাসুম আজিজ মারা গেছেন - tathyasangjog
Pingback : বাধ্যতামূলক অবসরে পাঠানোর তালিকা দীর্ঘ হচ্ছে, সচিবালয়ে গুঞ্জন - tathyasangjog