পণ্যের মূল্যবৃদ্ধিতে ব্যবসায়ীদের দায়ী করে খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, অস্থির ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম হঠাৎ করেই বাড়িয়ে দেন। তবে জনগণকে সঙ্গে নিয়ে ব্যবসায়ীদের কারসাজি মোকাবিলা করা হবে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, “আমি মন্ত্রী হলেও নিজেকে আওয়ামী লীগ কর্মী মনে করি। মানুষ সুখে থাকলেই নিজেকে মন্ত্রী হিসেবে সফল মনে করব। কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা প্রকৃতির মতো অস্থির। ”
আরও পড়ুনঃ দেশের ইতিহাসের সর্বোচ্চ বেড়েছে সোনার দাম
দেশে চালের পর্যাপ্ত মজুদ আছে উল্লেখ করে মন্ত্রী জানান, দেশে চালের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। এবার আউশ ধানের উৎপাদন খুবই ভালো হয়েছে। কিন্তু সম্প্রতি ভারত চাল রফতানির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের পর থেকেই দেশে পুনরায় চালের দাম বাড়তে শুরু করেছে।
এসময় তেলের দাম বৃদ্ধির সঙ্গে হিসাব করলে চালের দাম সর্বোচ্চ দুই টাকা বাড়তে পারে বলে জানিয়েছেন সাধন চন্দ্র মজুমদার। এর মধ্যে হঠাৎ করে ৮ বা ১০ টাকা বাড়িয়ে দেয়াকে অনুচিত বলে উল্লেখ করেন মন্ত্রী।
চালের দাম নির্ধারণ করে দেয়া সম্ভব নয় বলে মন্ত্রী বলেন, মুক্তবাজার অর্থনীতিতে চালের মূল্য নির্ধারণ করে দিয়ে মূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বিশেষ করে চাল দেশে উৎপাদন হওয়ায় সার্বিক দিক বিবেচনায় চালের দাম বেঁধে দেয়া সম্ভব নয়।
তিনি আরও বলেন, মিনিকেট বলে কোনো চাল নেই। ভারতে কৃষকদের ছোট প্যাকেটে করে প্রণোদনা দেয়া হতো। ওই প্যাকেটে ধানের বীজও থাকত। সেখান থেকে মিনিকেট শব্দটি এসেছে।







Pingback : ১৫ সেপ্টেম্বর থেকে শুরু প্রাথমিকে শিক্ষক বদলি আবেদন - tathyasangjog