আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ভীত এদেশের মাটি আর এদেশের মানুষের অন্তরে। হৃদয়ে যে মাটি, হৃদয়ে যে নেতা, সে দলকে হাঁকডাক দিলেই ক্ষমতা থেকে সরিয়ে দেবেন, সেটা দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়।
আজ রোববার দুপুরে ওবায়দুল কাদের নীলফামারী জেলার সৈয়দপুরে ফাইভ স্টার মাঠে ‘নীলফামারী জেলা ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার আওয়ামী লীগ প্রতিনিধিদের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ২০২৩’ অনুষ্ঠানে এ সব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ বাধা দিবেনা। আমরা বলছি সতর্ক পাহাড়া দিব, আক্রমণ করবো না। আক্রমণ করলে আমি কি চুপ করে থাকবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ললিপপ খাবো। ফদিপুরে তারা পুলিশকে আক্রমণ করলো। পুলিশ কি করবে, পুলিশও কাঁদানে গ্যাস মেরেছে। রাবার বুলেট নিক্ষেপ করেছে। হতাহত কেউ নেই। আর ফখরুল সেটা নিয়ে ঢাকায় বিষোদগার করেছে।
ওবায়দুল কাদের বলেন, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, খেলা হবে ষড়যন্ত্রের বিরুদ্ধে। খেলা হবে আগুন দিয়ে মানুষ পুড়ে ফেলার বিরুদ্ধে। খেলা হবে ভুয়া ভোটের বিরুদ্ধে, ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে। যারা আমার দেশের সহ¯্র জননীর বুক খালি করেছে, যারা আমার দেশের শতশত মায়ের কোল খালি করেছে তাদের বিরুদ্ধে খেলা হবে।
তিনি বলেন, যারা জাতির পিতার হত্যাকারীদেরকে পুনর্বাসিত করেছে, পুরস্কৃত করেছে, আইন করে বিচার বন্ধ করতে চেয়েছিল, যারা চারজন জাতীয় নেতাকে হত্যা করেছে, যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে খেলা হবে। ২১ আগস্টের মাস্টার মাইন্ড অর্থ পাচার করে আজকে ট্যাম্পস নদীর পাড়ে বিলাসবহুল জীবন যাপন করছে। খেলা হবে তাদের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করার মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার সমাপ্তি







Pingback : ফেব্রুয়ারির ১১-১২ তারিখের মধ্যেই প্রকাশিত হতে পারে এইচএসসি-সমমানের ফল - tathyasangjog