রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের ফলে এই দুটি দেশ থেকে বাংলাদেশের দ্বিতীয় প্রধান খাদ্য গম আমদানি বন্ধ হয়ে গেছে। তাই চাহিদা মেটাতে, এমনকি উচ্চ মূল্যে হলেও বিকল্প বিদেশী কোন উৎস খোঁজ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ বিষয়ে খাদ্য মন্ত্রনালয়ের খাদ্য আমদানির তত্তববধানের দায়িত্বে নিয়োজিত একজন কর্মকর্তা বলেন, বর্তমানে আমরা রাশিয়া এবং ইউক্রেন থেকে কোন গম পাচ্ছি না। এমন এক পরিস্থিতিতে আমাদের বেসরকারি খাতকে নতুন উৎস খুঁজতে হচ্ছে, এমনকি তাতে দাম কিছুটা বেশি দিয়ে হলেও।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাহবুবুর রহমান আরও জানান, এ পর্যন্ত বেসরকারি আমদানিকারকগণ বুলগেরিয়া, রোমানিয়া এমনকি রাশিয়া থেকেও ৬.৫ লাখ টন গম আমদানির জন্য চুক্তি করেছে এবং এসব চুক্তির আওতায় বাংলাদেশ এখন পর্যন্ত ৩.১৩ লাখ টন গম পেয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, বাকি গম এই বছরের ডিসেম্বরের শেষ নাগাদ আসবে।
বাংলাদেশের অভ্যন্তরীণ বার্ষিক গড় গম উৎপাদনের পরিমান প্রায় ১০ লাখ (১ মিলিয়ন) টন এবং বার্ষিক চাহিদার পরিমান ৭৫ লাখ টন। গমের বাকী চাহিদা আমদানির মাধ্যমে মেটানো হয়, যার ৬২ শতাংশ আসে রাশিয়া, ইউক্রেন এবং ভারত থেকে। খাদ্য মন্ত্রকের কর্মকর্তারা বলেছেন, বিশ্বব্যাপী সংকটের পরিপ্রেক্ষিতে অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভারতও তাদের গম রপ্তানি বন্ধ করে দিয়েছে।
যুদ্ধ শুরু হওয়ায় পর রাশিয়া সারা বিশ্বে এর গম রপ্তানি বন্ধ করে দিয়েছিল কিন্তু পরে সাময়িক নীতিগতভাবে এই বিধিনিষেধ শিথিল করলে বাংলাদেশ এর অধীনে চলতি বছরের মে মাসে ১ লাখ টন গমের একটি চালান পেয়েছিল। সর্বশেষ মে মাসে ৪৬ হাজার ৬৫৫ টন ইউক্রেনীয়গম পায় বাংলাদেশ। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, তারপর থেকে কোনো দেশ থেকে কোনো গম পাওয়া যায়নি।







Pingback : "গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে লড়াই চালিয়ে যাচ্ছি" - tathyasangjog
Pingback : অস্ট্রেলিয়ায় স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান হ্যাক; তথ্যফাঁস বন্ধে এক কোটি ডলার দাবি হ্যাকারদের - tathyasang
Pingback : ময়মনসিংহে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু - tathyasangjog
Pingback : দেশের উন্নয়ন হওয়ায় যানজট বেড়েছে: স্থানীয় সরকারমন্ত্রী - tathyasangjog
Pingback : "শেখ হাসিনা দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছেন" - tathyasangjog
Pingback : "ইউক্রেনে রাশিয়া মানবতা বিরোধী অপরাধ করেছে" - tathyasangjog
Pingback : ইউক্রেনের জন্য ৪০ কোটি ডলার নিরাপত্তা সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের - tathyasangjog