স্কটল্যান্ডের এডিনবরা থেকে রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ আনা হয়েছে লন্ডনে বাকিংহাম প্যালেসে। খবর বিবিসি ও রয়টার্সের।
যুক্তরাজ্যের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় মরদেহবাহী গাড়িবহর বাকিংহাম প্যালেসে পৌঁছায়। এ সময় রানির কফিনের সঙ্গে ছিলেন তাঁর মেয়ে প্রিন্সেস অ্যান।
প্রসঙ্গত, বাকিংহাম প্যালেস লন্ডনে রানির সরকারি আবাসস্থল ও দপ্তর।
সামরিক বিমানে করে রানির মরদেহ লন্ডনের নর্থহল্ট বিমানঘাঁটিতে মরদেহ গ্রহণ করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস ও প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।
বাকিংহাম প্যালেসে রানির মরদেহ গ্রহণ করেন প্রিন্স উইলিয়াম ও হ্যারি। বিমানঘাঁটি থেকে বাকিংহাম প্যালেস পর্যন্ত ১৪ মাইল পথের দুই পাশে হাজারো মানুষ সমবেত হয়ে রানির প্রতি শ্রদ্ধা জানান।
আরও পড়ুনঃ রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ বৃহস্পতিবার যুক্তরাজ্য যাচ্ছেন প্রধানমন্ত্রী
উল্লেখ্য, আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।
১৪ সেপ্টেম্বর (বুধবার) থেকে চারদিন তার কফিনটি লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে রাখা হবে। সেখানে সাধারণ মানুষ রানির প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন।
রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় ৫০০ জনের বেশি বিদেশি অতিথি উপস্থিত থাকবেন বলে আশা করছে যুক্তরাজ্য সরকার। ইতিমধ্যে রানির অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন এবং কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরা উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন। থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।







Pingback : রানির শেষকৃত্যে রাশিয়া, বেলারুশ ও মিয়ানমার যে কারণে আমন্ত্রণ পায়নি - tathyasangjog