ডিবি পরিচয় দিলেই গাড়িতে না উঠে যাচাই করার পরামর্শ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
আজ সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেফতার প্রসঙ্গে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আমাদের ডিবির নাম ব্যবহার করে অনেককেই তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তারা ডিবির কথা বলে তুলে নিয়ে যায়। কেউ ডিবি পুলিশ বললেই গাড়িতে উঠে যাবেন না। আপনারা এক্ষেত্রে ভুয়া ডিবি পুলিশ কিনা তা যাচাই করবেন। প্রয়োজনে ৯৯৯ কল দিয়ে নিশ্চিত হবেন।
ভুয়া ডিবি পুলিশ দমনে ডিবির ভূমিকা বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুটি মাইক্রো, একটি প্রাইভেটকার, পুলিশের হ্যান্ডকাফ ও দুটি পুলিশের জ্যাকেট পরে তারা এসব কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা অনেককে গ্রেফতার করেছি। সামনেও করবো। আপনারাও সচেতন থাকবেন।
তিনি বলেন, আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আসতে চান না। আপনারা আমাদের কাছে আসলে আমরা তার যথাযথ ব্যবস্থা নেয়ার চেষ্টা করি। যারা অভিযোগ করেছেন, আমরা ব্যবস্থা নিয়েছি। যাদের গ্রেফতার করেছি আমরা তাদের রিমান্ডে আনছি, যাতে এদের সঙ্গে আর কারা কারা জড়িত তা শনাক্ত করা যায়।
গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ বিষয়ে ডিবি প্রধান জানান, ঢাকা মহানগর এলাকার বিভিন্ন ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানের আশপাশে ঘোরাফেরা করে ব্যাংকে টাকা জমা দিতে আসা কিংবা টাকা উত্তোলন করতে আসা এবং মানি এক্সচেঞ্জ করা ব্যক্তিদের চিহ্নিত করে তারা দীর্ঘদিন ধরেই ভুয়া ডিবি পরিচয়ে অপারেশন চালিয়ে আসছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (মতিঝিল) বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ৫ সদস্যকে গ্রেফতার করেছে। রোববার (১ জানুয়ারি) ঢাকেশ্বরী মন্দির এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন: লিথুয় সুর (২৭), মো. হারুন (৩৮), জোবায়ের হোসেন পারভেজ (২৮), মো. আরিফ হোসেন (২৯) ও খোকন চন্দ্র দেবনাথ (৪২)।
আরও পড়ুনঃ “শেখ হাসিনার নেতৃত্বে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২৩ সালেও এগিয়ে যাবে বাংলাদেশ”







Pingback : অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৪ - tathyasangjog
Pingback : "বিদেশে বসে দেশ নিয়ে অপপ্রচার করলেই ব্যবস্থা" - tathyasangjog
Pingback : ৫ দিনের রিমান্ডে আল-কায়েদা মতাদর্শীরা - tathyasangjog
Pingback : বিএনপি নিজেই বেকায়দায় পড়েছে: তথ্যমন্ত্রী - tathyasangjog
Pingback : "কর্মীদের সান্ত্বনা দিতেই বিএনপি নেতাদের হাঁকডাক" - tathyasangjog
Pingback : পুলিশ সপ্তাহ ২০২৩ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী - tathyasangjog